মাদারীপুরের শিবচর উপজেলার মেইন রোডে অবস্থিত একটি ডিজিটাল ফার্নিচার শোরুম উদ্বোধন করা হয়।শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রধান অতিথি হিসাবে শোরুমটি উদ্বোধন করেন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন আসনের দুইবারের সফল সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তার সঙ্গে ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার তোফাজ্জেল হোসেন খান (তোতা), উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, ডিজিটাল ফার্নিচার শোরুমের মালিক হাবিব মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালীসহ ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন ও শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।
আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় মিরপুরে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে, আহত ৩
পরে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘুরে দেখেন এবং নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সরকারী কমিশনার (ভূমি) আল নোমানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইত্তেফাক/কেকে