শুক্রবার বার্লিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জার্মান শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়। সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুল মালেক। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জার্মান শাখার পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জার্মান শাখার সাধারণ সম্পাদক আউয়াল খান।
প্রধান অতিথি ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর হক খান। বিশেষ অতিথি ছিলেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। প্রধান বক্তা ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেল।
বক্তব্য করেন কাজী আকরাম ওয়াদুত মিয়া , রানা ভুইয়া, বাপ্পী তালুকদার, রতন সিকদার, মোহাম্মদ মোতালেব, বেলাল হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, আছেন এবং থাকবেন। তার আদর্শ ও কর্মের মাধ্যমে দেশ-বিদেশে তিনি বেঁচে থাকবেন চিরকাল। যারা মানুষের জন্য কাজ করেন তারা কখনো হারিয়ে যান না। বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করেছেন। তিনি কখনো হারাবেন না।
আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় মিরপুরে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে, আহত ৩
বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যারা এ দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, কখনো হবেও না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ২০টি দেশের মধ্যে স্থান করে নিবে।
ইত্তেফাক/কেকে