হাসপাতালে চিকিৎসাধীন এমপি রেজুর খোঁজ নিলেন ডা. মনোয়ারুল কাদির

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী-ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

সোমবার (৩ আগস্ট) বারডেম হাসপাতালে গিয়ে তিনি এমপি রেজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি তার চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সংসদ সদস্যের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।