কমলাপুর রেলস্টেশনে পাবলিক টয়লেট প্রয়োজন

কমলাপুর রেলস্টেশনে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। কিন্তু দুঃখের বিষয়, এখানে পাবলিক টয়লেটের বড়ই দুরবস্থা। স্টেশনের ভেতরে সাধারণ যাত্রীদের জন্য কোনো পাবলিক টয়লেট নেই। বাইরের টয়লেটের অবস্থাও বেশ শোচনীয়। ট্রেন লেট হওয়াও নৈমিত্তিক ঘটনা। এ অবস্থায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অবস্থান করতে হয়। প্রথম শ্রেণির যাত্রীদের জন্য যে সেপশাল শৌচাগার আছে, তার অবস্থাও অনেক খারাপ। টয়লেট না থাকায় সাধারণ যাত্রী বিশেষ করে নারী যাত্রীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সাধারণ যাত্রীদের জন্য টয়লেট নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

তারিকুল ইসলাম

যাত্রাবাড়ী, ঢাকা