খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাজু সরদার (২২) নামের যুবকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী সাতক্ষীরার গোবিন্দকাটির রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

এ ঘটনার পর অভিযুক্ত সাজু সরদার পলাতক রয়েছে। সে একই গ্রামের আলমগীর সরদারের ছেলে।

স্কুলছাত্রীর স্বজনরা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়িতে সবাই রান্নাসহ অন্য কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী চাচাতো ভাই সাজু ওই স্কুলছাত্রীকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে তার মাসহ স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন: হানিমুন করে ফেরার পথে নব দম্পতির মৃত্যু

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ