আজ
চ্যানেল:
বাংলাভিশন
সময় :রাত ১১টা ৪৫ মিনিট
মারুফ রেহমানের রচনা ও মিলন ভট্টাচার্যের পরিচালনায় নাটক ‘নালিশ জামাই’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, ফারুক আহমেদ, শিখা মৌ, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য প্রমুখ।
ঢাকা শহরের ব্যবসায়ী জামসেদ। তার মেয়ে জামাই আমজাদ। শ্বশুরের কোনো কর্মকাণ্ডই জামাই পছন্দ করে না। সব কাজের নালিশ দেয় স্ত্রীর কাছে। শ্বশুরের অসুস্থতার কথা শুনে জামাই দেখতে আসে। মেয়ের এক মামা তাদের বাসার কাছে থাকে। একদিন আগে মহল্লার লোকজন জামসেদ সাহেবকে জানায়, তার বাড়ির দেয়াল দুই হাত ভেঙে দিলে রাস্তা বড় হয়। গাড়ি ঢুকতে পারে। এতে সবার উপকার হবে। আজ জামসেদ সাহেবকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে ঢোকে না। তখন তাকে অনেক কষ্টে হেঁটে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়। হাসপাতালে ডাক্তার জানায়, চিন্তার কিছু নেই গ্যাস্টিকের সমস্যা, ঠিক হয়ে যাবে। তাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তখন জামাই শ্বশুরকে বলে, কোনোকিছু বললে তো আপনি বলেন নালিশ করি। শুনলাম মহল্লার লোকজন রাস্তা বড় করার জন্য দুই হাত জায়গা ছাড়তে বলেছেন। রাস্তা বড় হলে তো আজ অ্যাম্বুলেন্স বাড়ির সামনে আসতে পারতো। জামাইয়ের নালিশের পরে কী হয় তা জানা যাবে নাটকের শেষে।