সেলিব্রেটি কুকিং শো বিফ ফিউশন

 

একুশে টেলিভিশনের ঈদের বিশেষ সেলিব্রেটি কুকিং শো ‘বিফ ফিউশন’ অনুষ্ঠানে এবার দেখা যাবে জনপ্রিয় নায়িকা পপিকে। এই অনুষ্ঠানে শারমিন লাকীর উপস্থাপনায় দেশের স্বনামধন্য একজন সেফের অভিজ্ঞতার আলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে মজাদার সব রান্নার রেসিপি এবং পদ্ধতি। রান্নার ফাঁকে ফাঁকে চলবে অতিথিদের সঙ্গে গল্প আর আড্ডা। রান্নার বিভিন্ন রেসিপির পাশাপাশি গল্প আর আড্ডার মাধ্যমে নিজেদের পারিবারিক জীবন, মিডিয়ায় কাজের বর্তমান ব্যস্ততা উঠে আসবে অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে পপি ছাড়াও আরো অংশ নিয়েছেন মাহিয়া মাহী, বিজরী বরকত উল্লাহ, আঁখি আলমগীর, আঁচল আঁখি, আইরিন সুলতানা, জাহিদ হোসেন শোভন ও ইমতু রাতিশ। আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় আজ দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।