হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ এই আগুন লাগার ফলে মুহূর্তেই পুরো লাউঞ্জ ও আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হঠাৎ করেই লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যায়নি।