চট্টগ্রাম অফিস
নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি ট্রাকও জব্দ করা হয়। গতকাল শনিবার ভোরে কর্ণফুলী সেতু সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো. মশিউর রহমান লিটন পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর পুত্র।
র্যাব জানায়, আটক মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল মশিউর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।