মো. আবু হানিফ মাসুদ মোল্লা
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু হানিফ মাসুদ মোল্লা (৫০) গত বুধবার রাতে বরিশালের একটি আবাসিক হোটেলে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। গত শুক্রবার সকালে মরহুমের জানাজা শেষে নিজ বাড়ি বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের মোল্লাবাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত হাচানুর রহমান রিমন।