রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে শুক্রবার দিনব্যাপী গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
ঢাকাকেন্দ্রিক রামগতি স্টুডেন্ট কমিউনিটি এ অলিম্পিয়াডের আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩৫০ জন ছাত্রছাত্রী চারটি গ্রুপে এতে অংশ নেয়। অলিম্পিয়াডের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস।
স্টুডেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, অলিম্পিয়াডে চার গ্রুপের ৪০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।