পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম (৭০)। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছোটো ভাই মো. শাহজাহান মিয়া। তারা উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।