কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু উপজেলার দরগাহাট-পাইকড় সড়কের খাজুরতলা নামক মোড়ে গত শুক্রবার রাতে স্থানীয় জনতা বার্মিজ চাকু, হাঁসুয়াসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো বগুড়া জেলার সদর উপজেলার পলিবাড়ী (পাতারবাড়ী) গ্রামের শ্রী রাজকুমারের ছেলে শ্রী নিরঞ্জন (২০), একই উপজেলার লিলিয়াল পশ্চিমপাড়া গ্রামের মৃত দুলাল সরকারের ছেলে বিকাশ (২০) এবং লিলিয়াল পূর্বপাড়া গ্রামের জিতেনচন্দ্র সরকারের ছেলে জুয়েলচন্দ্র সরকার (১৯)।
এ ব্যাপারে কাহালু থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।