ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে রঞ্জনচন্দ্র সেন (৯) নামের এক শিশু ফুফুর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জনচন্দ্র সেন পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের গয়েনচন্দ্র সেনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রঞ্জনচন্দ্র সেন মায়ের সঙ্গে ফুফুর বাড়ি উপজেলার বোর্ডের হাট সেনপাড়ায় বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।