কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

পাওয়ার ট্রিলার দিয়ে ফসলি জমিতে হালচাষ করতে গিয়ে শনিবার দুপুরে কেন্দুয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির হোসেন (২৫)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।      

শিবপুরে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, শিবপুরে শুক্রবার বিকালে বজ্রপাতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভিটিচিনাদী মোল্লাবাড়ির মৃত আলফাজ উদ্দিনের মেয়ে শিরীন বেগম (৩৫)।

ঘটনার দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখে শিরীন বেগম গরু আনতে মাঠে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্বামী মো. জাকির হোসেন বর্তমানে প্রবাসে আছেন।