স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে খুব বেশিদূর এগোতে দেয়নি অস্ট্রেলিয়া। অল আউট হওয়ার আগে লর্ডস টেস্টে দলটা করতে পারে মাত্র ২৫৮ রান। যদিও নিজেদের প্রথম ইনিংসে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও।
আগের টেস্টের মতো এবারও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পতাকা উড়িয়ে যাচ্ছেন ঐ স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ইনিংসে কেবল মাত্র এই স্মিথই বলার মতো স্কোর গড়তে পেরেছেন। তিনি করেছেন ৮০ রান। এরপরই অবশ্য জোফরা আর্চারের এক বাউন্সারের আঘাতে তাকে মাঠ ছাড়তে হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছয় উইকেটে ২০৩। এর বাদে উসমান খাজা ও টিম পেইন ভালো সূচনা পেয়েছিলেন। কিন্তু, ধরে রাখতে পারেননি। খাজা ৩৬ ও অধিনায়ক পেইন ২৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।