‘জান দেবো তবুও বালু দেবো না’—এই স্লোগানকে সামনে রেখে কালিহাতী উপজেলার যমুনা তীরবর্তী সর্বস্তরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত সাতটি গ্রামের সর্বস্তরের জনগণ।
উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত্ অবৈধভাবে বালু লন ও বিক্রি করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। জেলা ও উপজেলা প্রশাসনকে উপেক্ষা করে তারা দিনের পর দিন ভেকু ও বাংলা ড্রেজার দিয়ে কোটি কোটি টাকার বালু লন করে বিক্রি করছে।
অবৈধভাবে বালু লন ও বিক্রি বন্ধ করতে উপজেলার আলীপুর, ভৈববাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছরী বেলটিয়া ও আফজালপুর গ্রামের সচেতন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা বলেন, উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বেশ কয়েকবার ড্রেজার ধ্বংস ও ভেকু জব্দ করে বালু লন বন্ধ করা হলেও কোনো কাজ হয়নি। কয়েক দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বালু লনের মহোত্সব। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শত শত ঘরবাড়ি। তিনি আরো বলেন, বালু লন বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।