রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার 

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গ্রেপ্তাররা হলেন—আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও সহযোগী সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরপুর মডেল থানা পুলিশ বুধবার (১২ আগস্ট) শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেপ্তার করে। অপরদিকে, একই তারিখ রাতে মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করেছে।