একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপির প্রার্থী, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা ইউনিয়নের দলের অসুস্থ এবং প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময়ে তিনি তাদের পরিবারের খোঁজ খবর নেন। বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় হয়রানির শিকার এবং নির্যাতিত নেতা-কর্মীদের সঙ্গেও সময় কাটান তিনি।
আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়ে বকুল বলেন, সরকারের দমন নির্যাতন সহ্য করে বিএনপি’র তৃণমূল কর্মীরা এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে চূড়ান্ত আন্দোলনের জন্য সবািকে প্রস্তুত থাকতে হবে।
এ সময় বিএনপির নেতা বকুলের সঙ্গে মহানগর, খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলীথানাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।