বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আফিফা (৪) নামক এক শিশু পানিতে ডুবে মারা যায়। 

শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি আলামিন হাওলাদারের একমাত্র মেয়ে।

নিহতের চাচাতো ভাই মো. নোমান জানান, শনিবার বিকালে আফিফা বাড়ির দরজায় খেলছিল। অভিভাবকরা কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির পর নিকটস্থ পুকুরে গিয়ে দেখা যায় শিশুটি পানিতে ভাসছে। মৃত অবস্থায় স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করেন। 

ইত্তেফাক/এমআই