দর্শনা হল্ট স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়েছে ২০টি ছাগল

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাপর দর্শনা হল্ট স্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী রুপসা এক্সপ্রেস ট্রেনে ২০টি ছাগল কাটা পড়ে মারা গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

শনিবার দুপুরে দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের ছাগল রাখাইন রহিমন বিবি (৬৫) জানান, এদিন বেলা আড়াইটার দিকে মাঠ থেকে ছাগল বাড়ি আনার সময় দর্শনা হল্ট স্টেশনের কাছে ছোট পুলের নিকট পৌঁছলে রুপসা ট্রেনে কাটা পড়ে ২০টি ছাগলের  মৃত্যু হয়। এর মধ্যে একই গ্রামের কাসেম আলীর দুইটি, নুরুল ইসলামের ৮টি ও সামাদ আলীর ১০টি। যার মূল্য প্রায় দুই লাখ টাকা হতে পারে। দর্শনা হল্ট স্টেশনের পি ডাবলু সাইফুল ইসলাম জানান, বিষয়টি মারাত্মক ক্ষতি, তবে দুর্ঘটনা। 

রেলওয়ে পাকশী ডিটিও আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি একটি দুর্ঘটনা, রেলে ক্ষতি পূরণের কোন নিয়ম নেই।

ইত্তেফাক/এমআই