সদর উপজেলার জালালাবাদ থানায় এক মাস পূর্বের ওয়াজ মাহফিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাকির খান শুভ (৩৬) নামে একজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালারুকা গ্রামে কওমি ও ফুলতলী মতাদর্শের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাকির পুরান কালারুকা গ্রামের ছেলে। সিলেট এসএমপির জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুন-অর-রশীদ ইত্তেফাককে বলেন, এক মাস পূর্বের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শাকির খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি উসমান খানসহ ৯ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক মাস পূর্বের ওয়াজ মাহফিলে পাল্টাপাল্টি হামলা নিয়ে প্রতিবেশী উসমানের পরিবারের সঙ্গে শাকিরের পরিবারের পূর্ব বিরোধ ছিল।