মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মির্জাপুরের যুবক নিহত

মালয়েশিয়ার পেনাং শহরের কাছে সড়ক দুর্ঘটনায় মো. ওয়াসিম মিয়া (২৭) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাজু মিয়ার পুত্র। রবিবার তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা জানান, দীর্ঘ দিন ওয়াসিম মালয়েশিয়াতে একটি কারখানায় কর্মরত ছিল। গত বুধবার (১৪ আগস্ট) বাসা থেকে অফিসে যাওয়ার পথে পিকআপ ভ্যানে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আরও পড়ুন: যাদুকাটা নদীটি যাদের কাছে ‘যাদুরকাঠি’

কয়েক দিনের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে ওয়াসিমের লাশ পরিবারের কাছে পাঠানো হবে বলে মালয়েশিয়া থেকে তার স্বজনরা জানিয়েছেন। 

ইত্তেফাক/অনি