এই সময়ের ছড়া

নেতা

নেতা তিনি কথা বলেন

             উচ্চে তুলে তর্জনী,

তাঁর জীবনের মহান নীতি

             ব্যালট-রীতি বর্জনই।

লক্ষ্যটি তাঁর অ্যালট করা

             অর্থ-কড়ি অর্জনই,

‘দুর্নীতিবাজ রুখবো’ বলে

             করতে থাকেন গর্জনই।