ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী হৃদয় শেখ (২০) ও সাকিব শেখ(২২)। এর মধ্যে সাকিব দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ছিলেন ও হৃদয় পথচারী।

পুলিশ জানায়, নগরকান্দা থেকে সাকিব নিজ মোটরসাইকেল করে হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে ইন্টারচেঞ্জ এরিয়া অতিক্রম হচ্ছিল। এসময় পথচারী হৃদয় শেখ রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাকিব ও পথচারী হৃদয় সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।