১৫ বছর পর স্ত্রীকে উত্সর্গ করে আসিফের গান

প্রায় ১৫ বছর পর আবারও স্ত্রী মিতুকে উত্সর্গ করে গান গাইলেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘ভালো থাকার জন্য’ গানটির কথা ও সুর করেছেন আহমেদ রিজভী। সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করে আর্ব এন্টারটেইনমেন্ট। আসিফ আকবর বলেন, ‘মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড়ো কোনো শব্দ যদি প্রেমে থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।’

উল্লেখ্য, ২০০৪ সালে প্রকাশিত আসিফের ‘তবুও ভালোবাসি’ অ্যালবামের ৪ নম্বর গান ‘কোনো একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’ আসিফ উত্সর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে।