জনসনের ক্ষোভ

ইংল্যান্ডের মাটিতে দর্শকদের দুয়ো নতুন কিছু নয় স্টিভেন স্মিথের জন্য। সেই বিশ্বকাপের সময় থেকেই মাঠে নামলেই দর্শকদের দুয়ো পাচ্ছেন তিনি। এমনকি সমপ্রতি দ্বিতীয় অ্যাশেজ টেস্টে জোফরা আর্চারের বলে আহত হয়ে মাঠ ছাড়ার সময়েও দুয়ো শুনেছেন অজি ব্যাটসম্যান। আর এতেই চটেছেন তার সাবেক সতীর্থ মিশেল জনসন। এমন প্রতিক্রিয়াশীল দর্শকদের মোটেও ক্রিকেট-ভক্ত বলে মানতে নারাজ সাবেক অজি পেসার, ‘দর্শকদের প্রতিক্রিয়ায় আমি হতাশ। সে যখন ব্যাট করতে নামে, তখন তাকে আপনি দুয়ো দিতে পারেন। কিন্তু আর্চারের বলে আহত হয়ে মাঠ ছাড়ার সময়েও দুয়ো শুনছে সে, এটা সত্যিই হতাশাজনক। তখন যারা তাকে দুয়ো দিয়েছে, তাদের ক্রিকেট-ভক্ত বলেও মনে করি না আমি।’