পিএসজির দ্বিতীয় ম্যাচেও নেই নেইমার

লিগ ওয়ানে মৌসুমে পিএসজির দ্বিতীয় ম্যাচেও দলে জায়গা পাননি নেইমার। এর ফলে ক্লাবে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের ভবিষ্যত্ নিয়ে গুঞ্জন বেড়েছে। নেইমারকে ছাড়াই লিগে গত রবিবার নিজেদের মাঠে নিমের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে টুখেলের দল। সংবাদ মাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন তিনি। তবে তার ব্যাপারে এখনো কোনো প্রস্তাব মেনে নেয়নি পিএসজি। রবিবার বাংলাদেশ সময় রাত একটায় লিগ ওয়ানে রেনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি। পুরোপুরি ফিট না হওয়ায় এ ম্যাচে নেইমার খেলবেন না বলে জানান টুখেল। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো নেইমারের দল-বদল নিয়ে আলোচনা আগের চেয়ে এগিয়েছে বলে জানান।