জামাল ভুঁইয়া চট্টগ্রাম আবাহনীতে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর জার্সি গায়ে খেলবেন জামাল ভুঁইয়া। এই মিডফিল্ডার সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। জামালকে চট্টগ্রাম আবাহনীর জন্য নেয়া হয়েছে বলে শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টের সমন্বয়ক শাকিল মাহমুদ চৌধুরী জানান। তিনি বলেন, ‘জামালকে আমরা নিয়েছি শুধু টুর্নামেন্টে খেলার জন্য। কথা হয়েছে। আমাদের সঙ্গে সাইফ স্পোর্টিংয়ের সম্পর্ক ভালো। তাই নেওয়াটাও সহজ হয়েছে।’ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ছাড়াও টুর্নামেন্টকে কেন্দ্র করে আরো একাধিক ফুটবলার চট্টগ্রাম আবাহনীতে নেওয়া হচ্ছে।