জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট আইএফআইসি টাওয়ারে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্্ মোহাম্মদ মঈনউদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী ও হেড অব এইচআরএম কে এ আর এম মোস্তাফা কামাল। এ সময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও তার রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে আইএফআইসি ব্যাংকের ১৪৮ শাখায় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হয়।