রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুনের খবর আসে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।