পিরোজপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা

পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে রবিবার থেকে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে সড়ক থেকে মেলা উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বৃক্ষ রোপণ অভিযান এবং বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলায় মোট ২০টি স্টল রয়েছে। সপ্তাহব্যাপী এ মেলায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।