আগৈলঝাড়ায় ২০০ পিস ইয়াবাসহ এক পাইকারি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
পাইকারি ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ সদস্যরা শনিবার সন্ধ্যায় ছদ্মবেশে বাকাল এলাকায় অভিযান চালায়। আগৈলঝাড়া-পয়সারহাট হাউওয়ে ব্রিজের (ওভার ব্যজি) নিচ থেকে বাকাল গ্রামের পাইকারি ইয়াবা বিক্রেতা সঞ্জয় দাসকে ২০০ পিস ইয়াবাসহ র্যাব সদস্যরা আটক করে।
ঐ রাতেই সঞ্জয় দাসকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব পুলিশ পরিদর্শক এস এম আবুল হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। রবিবার সঞ্জয় দাসকে আদালতে প্রেরণ করে পুলিশ।