পীরগঞ্জে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান

পীরগঞ্জ থানা পুলিশ হেলমেটবিহীন  মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে  মোটরসাইকেল জব্দ করে। রবিবার বিকেলে পীরগঞ্জ থানার সামনে ওসি বজলুর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে  মোটরসাইকেল চালকরা নতুন হেলমেট কিনে হেলমেট পরে  মোটরসাইকেল চালাবেন এমন অঙ্গীকার করলে তাদের  মোটরসাইকেল ছেড়ে দেয়া পুলিশ। ওসি বজলুর রশীদ জানান, পীরগঞ্জের বেশিরভাগ  মোটরসাইকেল চালক হেলমেটবিহীন  মোটরসাইকেল চালান। হেলমেটবিহীন  মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রথম দিনে আমরা হেলমেটবিহীন ২০টি  মোটরসাইকেল জব্দ করে চালকদের নতুন হেলমেট কিনতে বাধ্য করে ছেড়ে দিয়ে প্রাথমিক সতর্কতা প্রদান করেছি।