জৈন্তাপুরে ইয়াবাসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানা যায়, ১৭ আগষ্ট রাতে উপজেলার নিজপাট যশপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রুবেল আহমদকে (২২) আটক করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ শ্যামল বণিক প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্ররণ করা হবে।