শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না, তাই জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এসময় এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ তাকেসহ যাদের নামে মামলা আছে তাদের প্রত্যেককে ফেরত চায় বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

আন্দালিব রহমান বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা মানসিকতার ব্যাপার। ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। এ সরকারের গত ৬ মাসে তেমন কোনও মানসিকতা প্রকাশ হয়নি। কাউকে বন্ধ করা, থামিয়ে রাখার মানসিকতা নেই আমাদের। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে আমরা দায়িত্ব পালন করছি, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে গত ১৭ বছরে। এখান থেকে উঠে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।