পবিত্র ঈদুল আজহা এবং জাতীয় শোক দিবসের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। গতকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।