আদৌ নির্বাচন হবে কিনা জনমনে শঙ্কা

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কমিশনের উপর্যুপরি ব্যর্থতায় শেষ পর্যন্ত নিজেদের নির্বাচনে থাকতে পারা নিয়ে সংশয় প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়েই সারা দেশের মানুষের মনে এখনও শঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘নির্বাচনের বর্তমান পরিস্থিতি’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, নির্বাচন নিয়ে মানুষের মনে এখনও শঙ্কা।