রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

রাজধানী হাজারীবাগের গনকটুলি সিটি কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন ওরফে মাধারী রিপনকে (৩০) ৫৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

রিপন হাজারীবাগে গনকটুলি সিটি কলোনিতে বসবাস করেন। অভিযানকালে পুলিশের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করলে তার কাছ থেকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মাদক ব্যবসায়ী রিপনকে গ্রেপ্তার ও মামলার বাদী এস,আই সাহিন বলেন আমরা কয়েকদিন যাবত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি রিপন ওরফে মাধারী রিপন বেশ কয়েকদিন সিটি কলোনিতে মাদক বিক্রি করছেন পরবর্তীতে আমরা তার পিছনে লোক লাগিয়ে তথ্য সংগ্রহ মাধ্যমে গতকাল রাতে তাকে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং রিপন হাজারীবাগে গনকটুলি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি সাথে জড়িত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।