অতিরিক্ত ডিআইজি হলেন ২০ পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজিদের পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের নতুন করে পদায়নও করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি কামরুল আহসানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, নৌ-পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরীকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম ফজলুর রহমানকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখা এসবির বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার আইনুল বারীকে এসবির অতিরিক্ত ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান খানকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেনকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার গোলাম রউফ খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদরের এআইজি শফিকুল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, পুলিশ সদরের এআইজি শামীমা বেগমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সালমা বেগমকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও মিরাজ উদ্দিন আহম্মেদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নৌ-পুলিশের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, টিঅ্যান্ডআইএম-এর পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামকে নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও চাঁদপুর জেলার এসপি জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।