চাঁদার টাকা পাচারকালে রাঙ্গামাটির কাউখালী থেকে চুক্তি-বিরোধ ইউপিডিএফের দুই কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। গত শনিবার ও গতকাল রবিবার পৃথক দুইটি অভিযানে দুর্গম বটতলী পুরাতন পোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার রাতে ইউপিডিএফ কাশখালী ইউনিটের কালেক্টর হ্লাগ্যা মারমা চাঁদার টাকা নিয়ে অটোরিকশাযোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কাশখালী এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ তাকে আটক করে।