কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত গ্রামীণ ফোন কোম্পানির কর্মকর্তা মইনুল আলম ও তার চাচাতো বোন ব্যাংক কর্মকর্তা ফারহানা ইসলাম তানিয়ার লাশ রবিবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় তাদের সঙ্গে ছিলেন আহত ফুপাতো ভাই কাজী শফিউর রহমান চৌধুরী জিয়াদ। নিহত মইনুল আলম যশোরের ঝিনাইদহের বাসিন্দা ও গ্রামীণ ফোন কোম্পানির কর্মকর্তা। গ্রামীণ ফোনে কাজ করার সূত্রে তিনি ঢাকায় বসবাস করতেন। তানিয়া ঢাকায় সিটি ব্যাংকের ধানমন্ডি শাখার ম্যানেজার ছিলেন।