মাদারীপুরের রাজৈরে এনামুল মাতুব্বর (২৫) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার উপজেলার কানাইপুর ভাঙ্গারী বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এনামুল উপজেলার কানাইপুর গ্রামের লুত্ফর মাতুব্বরের ছেলে। ভ্যান থেকে ছিটকে পড়ে তার মৃত্যুকে স্বজনরা হত্যা বলে দাবি করছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে এনামুল উপজেলা ভাঙ্গারী বাজার থেকে ভ্যানযোগে নিজ বাড়ি কানাইপুর ফিরছিলেন। রাস্তার মোড় ঘোরার সময় তিনি ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ভ্যানচালক আসাদুল ও সজিব এনামুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।