এক রোহিঙ্গা নাগরিককে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক করার পর পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেনের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ উঠেছে। আটক রোহিঙ্গা নাগরিক হলেন, মমতাজ হোসেন (৪৮)। তার বাবার নাম আবদুল হাকিম। তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-২ এ পরিবার নিয়ে বসবাস করে আসছেন। জানা যায়, গত শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার শান্তিরহাট মোড়ের ইউনিয়ন ব্যাংকের নিচে এসআই মোবারক হোসেন মমতাজের কাছে তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। তবে এসআই মোবারক জানান, ‘২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ সংবাদকর্মীরা তথ্য নিশ্চিত করে এসআই মোবারককে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানালে তিনি বলেন, ‘১৫ হাজার পিস ইয়াবার কথা যে বলেছে তাকে ধরে নিয়ে আসেন।’