ইরানি ট্যাংকার আটকে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান জিব্রাল্টারের

ইরানের আরো একটি তেল ট্যাংকার আটকে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ শাসিত অঞ্চল জিব্রাল্টার প্রশাসন। গত শুক্রবার ইরানের একটি ট্যাংকার আটকের অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু জিব্রাল্টার প্রশাসন গতকাল রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে কার্যকর নয়। ফলে তারা এই অনুরোধ রাখতে পারছেন না। এর আগে যুক্তরাজ্যের অনুরোধে গত ৪ জুলাই সিরিয়া যাওয়ার সময় ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ আটক করেছিল জিব্রাল্টার প্রশাসন। কিন্তু পরে সেটি ছেড়ে দেওয়া হয়। ব্রিটেনে ইরানি প্রতিনিধি জানিয়েছেন, রবিবারই জিব্রাল্টার ত্যাগ করার কথা গ্রেস-১ ট্যাংকারের। -বিবিসি