কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম খাদেমুল ইসলাম (১৮)। সে উপজেলার ভারত সীমান্তবর্তী ওই ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার দুপুরে ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজ বাড়ির বৈদ্যুতিক ফ্যানের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভবানিপুরে পেয়ারা পাড়তে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রীর মৃত্যু
নামাজের চর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তাজরুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু