গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর সরকারতারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিখিল চন্দ্র মহন্ত (৩৬)। তিনি পেশায় এক ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিখিল চন্দ্র মহন্ত ওই গ্রামের নিরভ চন্দ্র মহন্তের ছেলে।
বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল জানান, নিখিল রবিবার বিকালে প্রতিবেশী মকবুল হোসেনের বাড়িতে বিদ্যুতের লাইনের সংষ্কারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
এলাকাবাসী তাকে উদ্ধার করে তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু