জীবননগরে ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সীমান্তের ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী বিওপির বিজিবি সদস্যরা আজ ভোরে সন্তোষপুর মাঠে ওৎ পেতে বসে থাকে। এসময় ভারত হতে ফেনসিডিল পাচার করে আনাকালে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বোঝাই একটি বস্তা ফেলে পালিয়ে যায়। মাদক চোরাচালানীদের ফেলে যাওয়া বস্তা হতে বিজিবি সদস্যরা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। 

আরও পড়ুন: সাতক্ষীরায় আরও ২১ ডেঙ্গু রোগী সনাক্ত

ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ফেনসিডিল উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে