ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫১ গ্রাম হেরোইন, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরো পড়ুন: স্মিথের জ্ঞান ফিরলেও রয়েছে ঝিমুনি ভাব

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমআই