ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাজাপ্রাপ্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাতবর্গ গ্রামের মিলন রায়ের ছেলে মিতেশ রায় , শ্রীপুর গ্রামের আরব ভূইয়ার ছেলে বশির ভূঁইয়া , ইসলামপুর গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে রেনু মিয়া, লহ্মিমুড়া গ্রামের আব্দুছালামের ছেলে আক্তার হোসেন, মেরাশানী গ্রামের লিটন মিয়ার ছেলে জুয়েল মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় সোপার্দ করেছে পুলিশ।
আরও পড়ুন: বন্যার পর আবার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের কৃষকরা
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, গ্রেফতারকৃতরা মাদক, চোরাচালান ও নারী নির্য়াতনসহ একাধিক মামলার আসামি এবং তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
ইত্তেফাক/কেকে